Recent Post
Monday, 27 February 2017
Wednesday, 22 February 2017
ভয়ডরহীন ছিলেন সামারাই শিরশ্ছেদের আগে
ইসলামিক স্টেটের (আইএস) ঘাতকের ছুরি তাঁর গলায়। ছুরি এদিক-ওদিক ঘোরালেই চলে যেতে হবে পরপারে। কিন্তু শিরশ্ছেদের ঠিক আগ মুহূর্তে ইরাকি সেনা আবু বকর আল-সামারাই নির্বাক, ভয়ডরহীন, ভাবলেশহীন। এরপরেই আইএস ঘাতকের ছুরিতে প্রাণ যায় তাঁর। তবে ভয়ডরহীন ও ভাবলেশহীন থাকার সেই ছবি দুনিয়াজুড়ে ভাইরাল হয়েছে।
ছবির সূত্র ধরে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের খবরে বলা হয়েছে, আইএস তিনজনের শিরশ্ছেদ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে সুন্নি অফিসার আবু বকর আল-সামারাই এবং অপর দুজন হলেন ইরাকের সীমান্ত সুরক্ষা কর্মকর্তা। আইএস সম্পর্কিত একটি চ্যানেল গতকাল মঙ্গলবার এই তিনজনের ছবি প্রকাশ করে। তবে এ ঘটনা কবেকার তা জানা যায়নি।
এমনিতেই আইএস জঙ্গিরা তাদের হাতে বন্দীদের নৃশংসভাবে হত্যার পর ছবি এবং ভিডিও নিয়মিতই প্রকাশ করে থাকে। সাধারণ নাগরিকসহ বন্দী সেনাদের শিরশ্ছেদের ছবি-ভিডিও অনেক ভাইরালও হয়েছে। এটা নিয়ে নিন্দার ঝড়ও ওঠে বিশ্বজুড়ে। সেভাবেই আইএসের হাতে বন্দী ইরাকের ফার্স্ট লেফটেন্যান্ট আবু বকর আল-সামারাইয়ের শিরশ্ছেদের ভিডিও তাদের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশ করেছে আইএস। সেই ভিডিও থেকে ছবি ‘স্ক্রিন গ্র্যাব’ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন হায়দার আল খোয়েই নামের এক ব্যক্তি। এরপরেই ওই ছবি ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যাচ্ছে, সামারাইয়ের ঘাড়ের কাছে তাঁর জামার কলার ধরে রেখেছে এক জঙ্গি। তাঁর দুই চোখে নির্ভীক চাহনি। ভয় বা ভেঙে পড়ার চিহ্নমাত্র নেই। অন্য ছবিতে দেখা যাচ্ছে, সামারাইয়ের মাথা পেছন থেকে টেনে ধরেছে এক জঙ্গি। আর গলার কাছে ধরা ছুরি। একটু পরেই সেই ছুরি সামারাইয়ের গলায় চলে।
যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এই ছবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করছে ইরাকের সেনাবাহিনী। ২০১৪ সাল থেকে আইএস এ শহরটির দখলে রেখেছে। বলা হচ্ছে, আল-সামারাই ইরাকি সেনাবাহিনীর প্রথম কোনো সেনা অফিসার, যিনি আইএসের হাতে বন্দী হন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সামারাইয়ের গুণগান গেয়ে একটি হ্যাশট্যাগ ‘শহীদ আবু বকর আল-সামারাই’ চালু হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায়।
ইরাকের সাবেক একজন কূটনীতিক লোকমান ফেইলি। তিনি জাপানে ও যুক্তরাষ্ট্রে ইরাকি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনেকের মধ্যে তিনিও একজন, যিনি মৃত্যুর মুখে সৈনিকের দৃঢ়তার প্রশংসা করেছেন।
লোকমান ফেইলি টুইটারে আরবিতে একটি টুইট করেছেন। ওই টুইটে তিনি লিখেছেন, ‘বলা হয়ে থাকে যে একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কাজ করে। আমি বলতে চাই, এই ছবিটি সারা বিশ্বের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ইতিহাসের প্রতিফলন এবং এতে আপনার মাথা উঁচুই হবে।’ এরপরেই তিনি ইংরেজি ক্যাপশন দিয়ে সামারাইয়ের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘শিরশ্ছেদের মাধ্যমে ইরাকি সেনাকে শহীদ করা হচ্ছে, এটার তাঁর জন্য অহংকারের।’
এ ছাড়া লোকমান ফেইলি আল-সামারাইয়ের একটি সাক্ষাৎকারের ভিডিও প্রচার করেছেন। তারিখবিহীন ওই ভিডিওতে সামারাই বলেন, ‘মর্যাদা সব সময় ভালোবাসার ওপর জয়ী হবে।’
ইরাকি বিশ্লেষক হায়দার আল-খোয়েই লিখেছেন, ‘তাঁর মতো একজন নায়ক মরতে পারে না।’
টুইটার ব্যবহারকারী বিন মায়মুন বলেন, ‘দায়েস একজন বকরকে মেরে ফেলতে পারে। কিন্তু ইরাক এক হাজার বকরের জন্ম দেবে।’
News source: http://www.prothom-alo.com/
Thursday, 12 January 2017
এবার দূর্গাদেবী চরিত্রে তানিন
এই প্রথম বারের মত দূর্গা দেবীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। মিজানুর রহমান শামীম পরিচালিত 'দাদা গুরু দূর্গা দেবী' চলচিত্রটি গত ৬ ই জানুয়ারি থেকে ১০ ই জানুয়ারী টাঙ্গাইল সাগরদিঘী বিভিন্ন লোকশনে শুটিংয়ের কাজ করে ঢাকায় ফিরে জানান তিনি।
তানিন সুবহা বলেন, গল্প শুনেই আমি দূর্গা চরিত্রের প্রেমে পড়ে কাজটি করতে রাজি হই। ছবিতে সুইপার কন্যা দূর্গাকে ভালোবাসে মহল্লার প্রভাবশালীর শক্তিমান অভিনেতা আহমেদ শরিফের ছেলে। দুজনের ভালোবাসাকে কেন্দ্র করে ছবির গল্প চলতে থাকে। ছবিতে অভিনেতা মাসুম পারভেজ রুবেল তানিনের দাদা চরিত্রে অভিনয় করছেন।
তানিন বর্তমানে জাকির হোসেন রাজু'র 'ভালো থেকো' গাজী জাহাঙ্গীরের 'প্রেমের বাঁধন' ইমদাদুল হক খানের 'মন নিয়ে লুকোচুরি' এ আর মুকুল-এর 'দেমাগ' চলচিত্রে কাজ করছেন।
কাইলি ও টিগা গোপনে বিয়ে করেছেন
কাইলি জেনার আর টিগা অনেকদিন থেকেই সম্পর্কে আছেন। দিনকয়েক আগে তারা ছুটি কাটাতে গিয়েছিলেন।
সেখানে গিয়েই গোপনে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা।
একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই খবর। সাময়িকীতে কাইলি জেনারের সাদা পোশাকে একটি ছবিও প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, কাইলি ও টিগার বিয়ে ঠিক হয় একেবারে শেষ মুহূর্তে। তাই শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়। তাছাড়া কাইলি ও টিগা চাইছিলেন না ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে। যতটা সম্ভব গোপনেই বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা। তাই আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বিয়েতে উপস্থিত ছিলেন কাইলির মা ক্রিস জেনার। তবে কাইলি বা টিগা এনিয়ে মুখ খোলেননি।
খবরটি প্রকাশিত হওয়ার পর এর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, একটা ফিল্ম ম্যাগাজ়িনের গসিপ স্টোরি কতটা বিশ্বাসযোগ্য? যে ম্যাগাজিনে খবরটি প্রকাশ পেয়েছে তারা অনেক সময়েই ভুয়ো খবর করে থাকে। এই ম্যাগাজ়িনই একসময় জানিয়েছিল জেনার নাকি প্রেগন্যান্ট। কিন্তু, সেই খবর ছিল ভুয়ো। তাই ওদের খবরের উপর নির্ভর করে মন্তব্য করা সম্ভব নয়।
এবার গানওয়ালি হবে পাঞ্জাবিওয়ালার শিরিন
পাঞ্জাবিওয়ালা, মাতওয়ালি’র পর এবার শিরিন জাওয়াদ দর্শকদের উপহার দিলেন 'গানওয়ালি। ' সিডি চয়েস এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো 'গানওয়ালী' গানের ভিডিও।
গানের কথা, সুর ও সংগীত করেছেন আভ্রাল সাহির। গানটির ভিডিও পরিচালনা করেছেন শিরিন জাওয়াদ নিজেই। বরাবরের মতো এবারের গানের ভিডিওতেও মনোমুগ্ধকর পারফরমেন্স করেছেন শিরিন।
শিরিন বলেন, আমি সবসময় চাই দর্শকদের ভিন্ন রকম আনন্দ দিতে তাই এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গানটি শুনলেই নাচতে ইচ্ছে করে। আশাকরি গানটি শুনবেন এবং নাচবেন।
গানওয়ালী প্রসঙ্গে সিডি চয়েস এর কর্নধার জহিরুল ইসলাম সোহেল বলেন, অনেক দিনের ইচ্ছে ছিলো শিরিন আপুর গান করার, গানওয়ালি’র মাধ্যমে সে আশা পূরণ হলো। শিরিন গায়কী ও ভিডিওতে অভিনয় সবাইকে মুগ্ধ করবে।
কান্নাকাটি ইব্রাহিম পাশার মৃত্যুতে
তর্ক-বিতর্ক আর আন্দোলনের মধ্য দিয়েই চলছে দর্শকপ্রিয়পতা পাওয়া দীপ্ত টেলিভিশনের ডাবিং সিরিজ সুলতান সুলেমান। সিরিয়ালের অন্যতম চরিত্রে দেখা গেছে ইব্রাহিম পাশাকে।
যিনি উজির হিসেবে দায়িত্ব পালন করেছেন অটোমান সাম্রাজ্যে। গত ১ জানুয়ারি থেকে নতুন পর্ব শুরু হয়েছে। তবে সিরিয়ালটির দর্শকদের জন্য দুঃসংবাদ হিসেবে এসেছে ইব্রাহিম পাশার মৃত্যু।
গত ১০ জানুয়ারির পর্বে মৃত্যু হয় ইব্রাহিম পাশার। সুলতানের নির্দেশেই তাকে মেরে ফেলা হয়। কিন্তু তর্ক-বিতর্কের এই সিরিজ নিয়ে এদেশের দর্শকদের আগ্রহের কমতি নেই। ইব্রাহিম পাশার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় যেন কান্নাকাটির রোল পড়ে গেছে। দর্শকেরা কোনোভাবেই পাশার মৃত্যু মেনে নিতে পারছেন না।
একজন দর্শক লিখেছেন, 'সুলতান সুলেমানে ইব্রাহীমের মৃত্যু দেখা ভীষণ কষ্টকর ছিলো। আবেগে আপ্লুত হয়ে বাসায় একাই ছিলাম দেখে সেইরকম কান্না কাঁদলাম। যদিও ইউ টিউবে এই সিরিয়াল অনেক আগেই আমি দেখে শেষ করেছি, তারপরও কষ্ট পেলাম। মনে মনে সুলতান সুলমানকে গালাগালি করলাম। মৃত্যুদণ্ড না দিয়ে ইব্রাহীমকে ক্ষমতাচ্যুত করলেও পারতেন...!'
এরকম অজস্র কান্নাকাটির স্ট্যাটাস দেখা গেছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। কেউ কেউ ইব্রাহিম পাশার মৃত্যুতে কর্মসূচিও ঘোষণা করেন। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রচারিত হয় ধারাবাহিকটি। নাটকের চরিত্রের মৃত্যুদণ্ডে বাস্তবে এমন প্রতিবাদের ঝড় নজিরবিহীনই বলা যায়। হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র বাকের ভাইকে আজও মানুষ মনে রেখেছে। অনেকদিন পর আরেকটি ঘটনা ফের আলোড়ন তুললো। এবার মানুষ রাস্তায় না নামলেও ফেসবুক, ট্যুইটারে প্রতিবাদী ঝড় তুলেছে। 'সুলতান সুলেমান' সিরিয়ালের ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডকে ঘিরেও সেই দৃশ্য দেখা গেল।
প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল।
মৃত্যুর ৪৫০ বছর পরও নতুন নতুন দেশ জয় করে চলেছেন সুলতান সুলেমান। জয় করে চলেছেন মানুষের হৃদয়। প্রথমবার তিনি এসেছিলেন মধ্যযুগের ইতিহাসের মঞ্চে। তাঁর দ্বিতীয় আগমন ঘটেছে টিভি পর্দায়।
সালমান ও লুলিয়ার গোপন খবর
সালমান খানের সঙ্গে এখন সম্পর্কে আছেন লুলিয়া ভান্তুর। শোনা যায় তেমনই।
সলমান বা লুলিয়া অবশ্য কখনই সেকথা স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে ইউলিয়া এমন একটি কথা বললেন, যাতে আভাস পাওয়া যায় তাঁর মনে এখন কেউ আছেন। তিনি কি সালমান? সেকথা অবশ্য বলেননি লুলিয়া। শুধু বলেছেন, আমার মন অন্য কারোর কাছে আছে।
হিমেশ রেশমিয়ার সঙ্গে কপিল শর্মার শোয়ে এসেছিলেন লুলিয়া ভান্তুর। তাঁদের নতুন অ্যালবাম আপ কি মসিকির প্রচারে এসেছিলেন তাঁরা। সেখানে দর্শকের মধ্যে থেকে এক মহিলা ইউলিয়াকে জিজ্ঞাসা করেন, ইউলিয়া কি তাঁর ছেলেকে বিয়ে করবেন? তার উত্তরেই ইউলিয়া বলেন, তাঁর মন এখন অন্য কারোর সম্পত্তি।
সালমান খান এখনও মোস্ট এলিজেবেল ব্যাচেলার। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি এবার বিয়ে করতে চলেছেন। কিন্তু বছরের পর বছর কেটে গেছে। নিকাহ করেননি সাল্লু মিঞা। গত বছর লুলিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে আসে। শোনা যায়, নভেম্বরে নাকি তাঁরা বিয়ে করার কথা ভাবছিলেন। কিন্তু নভেম্বর চলে যায়। বছরও শেষ হয়ে যায়। বিয়ে তো দূরের কথা, এখনও সম্পর্কের কথাই প্রকাশ্যে আনেননি সালমান।
Subscribe to:
Comments (Atom)





