Thursday, 12 January 2017

এবার দূর্গাদেবী চরিত্রে তানিন


এই প্রথম বারের মত দূর্গা দেবীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। মিজানুর রহমান শামীম পরিচালিত  'দাদা গুরু দূর্গা দেবী' চলচিত্রটি গত ৬ ই জানুয়ারি থেকে ১০ ই জানুয়ারী  টাঙ্গাইল সাগরদিঘী বিভিন্ন লোকশনে শুটিংয়ের কাজ করে ঢাকায় ফিরে জানান তিনি।
 তানিন সুবহা বলেন, গল্প শুনেই আমি দূর্গা চরিত্রের প্রেমে পড়ে কাজটি করতে রাজি হই।   ছবিতে সুইপার কন্যা দূর্গাকে  ভালোবাসে মহল্লার প্রভাবশালীর শক্তিমান অভিনেতা আহমেদ শরিফের ছেলে। দুজনের ভালোবাসাকে কেন্দ্র করে ছবির গল্প চলতে থাকে।   ছবিতে অভিনেতা মাসুম পারভেজ রুবেল তানিনের দাদা চরিত্রে অভিনয় করছেন।
তানিন বর্তমানে জাকির হোসেন রাজু'র  'ভালো থেকো' গাজী জাহাঙ্গীরের 'প্রেমের বাঁধন'  ইমদাদুল হক খানের 'মন নিয়ে লুকোচুরি' এ আর মুকুল-এর  'দেমাগ' চলচিত্রে কাজ করছেন।


EmoticonEmoticon