নিশি রাইতে এসো বন্ধু পাতিলে নেই ভাত
এক বালিশে শুয়ে থাকব বুকে দিওনা হাত,স্বর্গ খেকে আসে প্রেম স্বর্গে চলে যায়
ভালবেসে তোমায় আমি চুমু খেতে চাই।
কলাপাতা কিচিমিচি কলমের শিষ
তুমি বন্ধু চলে গেলে আমি খাব বিষ।
গাছের প্রিয় লতাপাতা মাছের প্রিয় পানি
আজকাল মেয়েরা চায় পয়সাওয়ালা স্বামী
কাচামরিচ ঝাল আর টমেটো হচ্ছে লাল
আমার কাছে ভাল লাগে তোমার দুটি গাল।
তেতুল পাতা চিরল চিরল তেতুল লাগে টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় সখ।
আকাশেতে উড়ে টিয়া নিচে পড়ে রক্ত
আজকাল মেয়েদের মন বড় শক্ত।
উপরেতে উড়ে পাখি নিচে পড়ে ছায়া
ভালোবেসে ভেঙে গেলে পড়ে থাকে মায়া
বাশের পাতা তুসের ছাই
চিঠি দিলাম উত্তর চাই।
ত্রিভুজেতে গোলাপ ফুল টকটকে লাল
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে
যার সাথে কথা নাই সে কেন হাসেঁ ?
ধরতে গেলাম বাঘের বাচ্চা হাড়িয়ে গেল বনে
অমানুষকে ভালবেসে দুঃখ পেলাম মনে
হাতে নাই আংটি মনে নাই শান্তি
বার বার মনে পড়ে প্রিয়া তোমার নামটি।


EmoticonEmoticon