Thursday, 12 January 2017

বায়োপিকের শুটিং হচ্ছে সঞ্জয় দত্তের

Tags


বলিউডের সবচেয়ে চেনা মুখ ও আলোচিত—এমন কোনো পরিচয় নেই, যা সঞ্জয় দত্তের সঙ্গে জড়িয়ে রয়েছে! তাঁর জীবনী নিয়ে নির্মিতব্য ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।১৪ তারিখ শুরু হবে মুম্বাইয়ে ছবির শুটিং। এরপর পর্যায়ক্রমে ভারতেরই আরো কিছু স্থানে চলবে কাজ। ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানিয়েছে এই খবর।
ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় আবির্ভূত হতে যাচ্ছেন বলিউডের হাল সময়ের হার্টথ্রব জনপ্রিয় রোমান্টিক তারকা রণবীর কাপুর। ছবিটি নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানি। ছবির নাম কী হবে, এ নিয়ে এখনো চলছে এন্তার চিন্তাভাবনা।
সঞ্জয় দত্তের জেলে যাওয়ার বিষয়টি যে বিভিন্নভাবেই এই ছবিতে উঠে আসবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এ ছাড়া তাঁর ব্যক্তিজীবন, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে রিয়া পিল্লাইয়ের সঙ্গে সম্পর্ক—কোন বিষয়গুলো কীভাবে উঠে আসবে, তা এখনো আগ্রহের আড়ালেই চাপা দিয়ে রাখছেন নির্মাতারা।
বহুল আলোচিত এই ছবির মুক্তির প্রাথমিক কোনো তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে সদ্য শুরু হওয়া এই বছরের শেষ দিকটায় বড়পর্দায় বলিউডের ‘মুন্নাভাই’-এর বায়োপিক দেখার আশা রাখতে পারেন দর্শক, এমন আন্দাজ করছেন বলিউড বোদ্ধারা।


EmoticonEmoticon